Speaking

Contents

(Click the link below)
  • Common Structures for spoken English (coming soon)
  • Common Expressions for spoken English (coming soon)
  • Common Phrasal Verbs (coming soon)
  • Slangs (coming soon)
  • English Conversations (coming soon)
  • Grammar in Spoken English (coming soon)
  • Ellipsis in Speaking (coming soon)
  • Discourse Markers (coming soon)
  • Presentation / Public Speaking Skills (coming soon)
  • Interview Skills (coming soon)
  • Common Mistakes in Spoken English (coming soon)

    Secrets to speaking English success


    আমাদের দেশের ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থার জন্য অধিকাংশ উচ্চশিক্ষিত ব্যক্তিও ভালোভাবে ইংরেজীতে কথা বলতে পারে না।এজন্য তারা যেমন হতাশায় ভোগে, তেমনি কর্মক্ষেত্রে কিংবা বিদেশীদের সাথে Communication এ পিছিয়ে থাকে। নিচে English speaking এ সফলতা অর্জনের জন্য কিছু Effective কৌশল বর্ননা করা হল -

    1. Listen, Listen & Listen to Real English

    একটি Language শেখার স্বাভাবিক প্রকৃয়া হচ্ছে – First listen, then speak. একটি শিশু প্রথমে সবার কথা শ্রবন করে এবং পরবর্তীতে ধীরে ধীরে একটু একটু করে বলতে শিখে।একজন শিক্ষার্থী যত Real English শ্রবন করার অভ্যাস করবে, তার English বলার ক্ষমতা তত বৃদ্ধি পাবে।

    2. Don’t Study Grammar Too Much

    শিক্ষার্থীদের একটা কথা মনে রাখতে হবে, Language Grammar কে অনুসরন করে না, Grammar Language কে অনুসরন করে।একটি শিশু প্রথমে ভাষা বলতে শিখে এবং পরবর্তীতে Grammar শিখে।
    এক্ষেত্রে শিক্ষার্থীর Tense, Passive Voice, Modals, Auxiliaries ইত্যাদি সম্পর্কে basic ধারনা থাকাই যথেষ্ট। কারন Grammar নিয়ে অতিরিক্ত obsessed হয়ে গেলে English এ কথা বলা জটিল ও সময়সাপেক্ষ হয়ে পড়বে।

    3. Think in English

    ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে হলে বাংলা থেকে ইংরেজীতে translation করা বর্জন করতে হবে এবং ইংরেজিতে চিন্তা করা শিখতে হবে। If you can’t think in English, you won’t be able to speak fluent English.
    তাই প্রতিনিয়ত English এ চিন্তা করার চর্চা শুরু করতে হবে।

    4. Study Phrases Rather Than Individual Words

    English speaking এ improve করতে হলে শিক্ষার্থীদেরকে individual word এর পরিবর্তে English Phrase শিখতে হবে। যেমন: ধরা যাক একটি ইংরেজি শব্দ Viable যার অর্থ টেকসই। এখন, Individually ‘Viable’ শব্দটি না শিখে বরং Phrase এ শেখা উচিত, যেমন: ‘A viable alternative’ অথাৎ ‘একটি টেকসই বিকল্প’। এতে যেমন শব্দটির অর্থ শেখা হবে তেমনি তার ব্যবহারও।

    5. Speak English Regularly & Confidently

    পানিতে না নেমে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি ইংরেজীতে কথা না বলে English speaking শেখা যায় না। তাই বাড়িতে, ক্লাশে, অফিসে, বন্ধুদের সাথে নিয়মিত ইংরেজীতে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে।যারা ইংরেজীতে কথা বলা শিখতে চায়, তাদেরকে নিয়ে Group তৈরি করতে হবে।
    আত্মবিশ্বাসের সাথে ইংরেজীতে কথা বলতে হবে।এক্ষেত্রে একটা কথা স্মরন রাখতে হবে – আপনি ইংরেজীতে যত কথা বলবেন, আপনার আত্মবিশ্বাস তত বৃদ্ধি পাবে। আর আপনার আত্মবিশ্বাস যত বৃদ্ধি পাবে, আপনি তত ভালোভাবে ইংরেজি বলতে পারবেন।

    6. Accept Your Mistakes While Speaking

    ইংরেজীতে কথা বলতে গেলে শুরুতে ভূল হওয়াটাই স্বাভাবিক। বরং ভূল না হওয়াটাই অস্বাভাবিক।তাই এই ভূলের কারনে embarrassment এর ভয়ে কথা বন্ধ না করে বরং এই ভূলকে স্বভাবিক ভাবে নিয়ে ইংরেজীতে কথা বলা চালিয়ে যেতে হবে।এবং এই ভূলগুলির প্রতি সচেতন হতে হবে। এতে আজ যে ভূলগুলো হবে ‌আগামীকাল তার সংখ্যা কমে যাবে।
    সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার হলো – অধিকাংশ মানুসই এই ভূলগুলো বুঝতে পারবে না অথবা যারা বুঝতে পারবে তারা এই ভূলগুলোকে ignore করে মূল বক্তব্যের দিকে মনোযোগ দিবে।

    7. Set goals: Short Term & Long Term

    English speaking শেখা যেমন কষ্টসাধ্য তেমনি সময়সাপেক্ষ ব্যাপার।এটি এক সপ্তাহে কিংবা এক মাসে শেখা সম্ভব নয়।তাই শিক্ষার্থীর স্বল্পমেয়াদী এবং দীর্ঘ্যমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। যেমন – শিক্ষার্থী নিজেকে speaking এ এক মাসে কোন পর্যায়ে দেখতে চায়, ছয় মাসে কোন পর্যায়ে দেখতে চায়, এক বছরে কোন পর্যায়ে দেখতে চায় ইত্যাদি।


Contractions in English



Contractions

কোন word এর এক বা একাধিক letter বাদ দিয়ে দুটি word কে যুক্ত করাকেই Contraction বলা হয়। বাদ যাওয়া letter এর পরিবর্তে সেখানে (’) চিহ্ন বসে।
সাধারনত informal English এবং কথোপকথনে  Contraction বহুলভাবে ব্যবহৃত হয়।

Contractions with “TO BE”


I’mI am
you’reইউরyou are
he’sহীজhe is; he has
she’sশীজshe is; she has
it’sইটসit is; it has
we’reউইwe are
they’reদেয়ারthey are

Contractions with “TO HAVE”


I’veI have
you’veইউভyou have
he’sহীজhe is; he has
she’sশীজshe is; she has
it’sইটসit is; it has
we’veউইভwe have
they’veদেthey have

Contractions with “WILL”


I’llI will; I shall
you’llইউyou will; you shall
he’llহিhe will; he shall
she’llশিshe will; she shall
it’llইটit will; it shall
we’llউইলwe will; we shall
they’llদেthey will; they shall

Contractions with “HAD/WOULD”

I’dI had; I would
you’dইউডyou had; you would
he’dহিডhe had; he would
she’dশিডshe had; she would
it’dইটডit had; it would
we’dউইডwe had; we would
they’dদেthey had; they would

Contractions with “NOT”

aren’tআরেন্টare not
isn’tইজেন্টis not
won’tওন্টwill not
doesn’tডাজেন্টdoes not
don’tডোন্টdo not
didn’tডিডেন্টdid not
can’tখ্যান্টcannot
couldn’tখৌডেন্টcould not
shouldn’tশুডেন্টshould not
wasn’tওয়াজেন্টwas not
weren’tওয়ারেন্টwere not
wouldn’tউডেন্টwould not


Common Reductions in English



Reductions

Informal English কথোপকথনে reductions বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। তাই সঠিক ভাবে native speaker দের কথা বুঝার জন্য এবং fluent English বলার জন্য তা জানা অত্যন্ত জরুরী।

10 Common Reductions in English

1. Going to = Gonna
I am going to give him a book.
I am gonna give him a book.

2. Want to = Wanna
want to go home.
wanna go home.

3. Has to = Hasta
He has to earn money.
He hasta earn money.

4. Have to = Hafta
have to go to Dhaka.
hafta go to Dhaka.

5. Has / have got to = Gotta
have got to go.
gotta go.

6. Isn’t / hasn’t / haven’t = Ain’t
He hasn’t done the assaignment.
He ain’t done the assaignment.

7. Let me = Lemme
Let me do the task.
Lemme do the task.

8. Give me =Gimme
Give me the book.
Gimme the book.

9. You = Ya
I have been expecting you here.
I have been expecting ya here.

10. And = N
Friends and family.
Friends n family.




Most Common Idioms: Part – 01



বর্তমানে English এ Idioms এর ব্যাপক ব্যবহার লক্ষ করা যাচ্ছে। তাই ইংরেজি ভাষা সঠিকভাবে বুঝতে এবং মানসম্মতভাবে লিখতে বা বলতে প্রত্যেক শিক্ষার্থীরই Idioms সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক।

নিচে অতি প্রয়োজনীয় কিছু Idioms অর্থ ও উদাহরন সহ দেয়া হল।

1. Ace in the hole ↠ লুকায়িত শক্তি
An artist has at least one ace in the hole.

2. Achilles’ heel ↠ অভ্যন্তরীণ দূর্বলতা
Her Achilles’ heel is her drug addict son.

3. Beat around the bush ↠ প্রধান বিষয় এড়িয়ে যাওয়া
Please stop beating around the bush and answer the question.

4. Blessing in disguise ↠ প্রথমে খারাপ মনে হলেও আসলে ভাল নিহিত রয়েছে
Losing my job was a blessing in disguise.

5. Costs an arm and a leg ↠ এমন কিছু, যা খুবই দামী
It cost him an arm and a leg to buy a new bike.

6. Elvis has left the building ↠ শেষ
He can only go to sleep when Elvis has left the building.

7. Far cry from ↠ অনেক ভিন্ন
Your exam result was a far cry from what we expected.

8. From A to Z ↠ শুরু থেকে শেষ
This movie tells the story of Gandhi’s life from A to Z.

9. Once in a blue moon ↠ যা কদাচিৎ ঘটে
It’s only once in a blue moon I eat meat.

10. Piece of cake ↠ খুবই সহজ
That task was a piece of cake.



What Makes Listening Difficult?



আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত ব্যক্তিই English Listening এ দূর্বল। তারা কোন English news বা কোন English program শুনে তার অর্থ উদ্ধারতো করতে পারেই না, এমনকি সঠিকভাবে English ই বুঝতে পারে না।
নিচে English Listening এর প্রতিবন্ধকতাগুলো আলোচনা করা হল -

1. Lake of Motivation

এ দেশের অধিকাংশ শিক্ষার্থীই English Listening এর গুরুত্ব সম্পর্কে অবগত নয়। Listening এর গুরুত্ব Speaking এর সমান (বা কোন কোন ক্ষেত্রে বেশি)। কারন একটি effective communication এ Listening হচ্ছে প্রায় 50%। আবার কেউ Listening এ দূর্বল হলে English news, program, movie ইত্যাদি তার কাছে অর্থহীন মনে হবে এবং শিক্ষা, জ্ঞান ও বিনোদনের বিশাল অংশ থেকে বঞ্চিত থাকবে। তাছাড়া, Listening এর উন্নতি ছাড়া Speaking এ proficiency অর্জন করাও সম্ভব নয়।

2. Lack of Vocabulary

Listening এর প্রতিবন্ধকতাগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে English Vocabulary (শব্দার্থ) না জানা বা কম জানা। কারও যদি Vocabulary তে দূর্বলতা থেকে থাকে, তাহলে Listening এ কখনোই উন্নতি করতে পারবেনা।

3. Different Accents

অনেক শিক্ষার্থীরই অভিযোগ, তারা নিজ দেশের speaker দের English বুঝতে পারলেও native speaker তথা American, British কিংবা Australian speaker দের English বুঝতে পারে না।আবার কেউ কেউ American English মোটমুটি বুঝতে পারলেও British কিংবা Australian English (ভিন্ন Accent হওয়ার কারনে) ভালভাবে বুঝতে পারে না।

4. Contractions and Reductions

English কথোপকথনে informal situation এ speaker রা Contractions এবংReductions প্রচুর পরিমানে ব্যবহার করে থাকে।তাই এগুলোর সাথে পরিচিতি না থাকলে Listening এ সমস্যা হয়ে থাকে।
Example
Written English : I do not want to go home.
Spoken English : I don’t wanna go home.

5. Elision, Annihilation and Stress

Contractions and Reductions এর মত speaker রা কথোপকথনের সুবিদার্থে Elision (ধ্বনিলোপ), Assimilation (সন্ধি)  এবং Stress (শ্বাসাঘাত) এর ব্যবহার করে থাকে যা Listener এর কাছে Listening কে জটিল করে তোলে।
Example
Written English : Go away.
Spoken English : Go way.

Written English : Give me the pen.
Spoken English : Gimme the pen.

6. Lack of Persistency

Listening এর প্রতিবন্ধকতাগুলো দূর করা তথা Listening এ improve করা অত্যন্ত পরিশ্রম ও সময়সাপেক্ষ ব্যাপার, তাই এতে লেগে থাকা ও নিয়মিত চর্চার মানসিকতা থাকতে হবে। অন্যথায় Listening এ সফলতা অর্জন করা সম্ভব হবে না।