Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Featured Post (Slider)

Sample Text

Combine

Horizontal

Vertical1

PGA Head Teaching Professional

Gallery

Vertical2

Portfolio

Sample Text

Definition List

Join Our Community!

Gallery

Social Icons for Blogger / Blogspot Website Sidebar

Contact Form

Name

Email *

Message *

Facebook

Powered by Blogger.

Translate

Popular Posts

Top 10 Articles

Copyright © Ideal Teaching and Training Center | Powered by Blogger
Design by Rachel | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates

Tuesday, 18 August 2015

Posted       Edit Entry

Grammar

Contents

(Click the link below)

Initial Subjects (Letter, Word, Syllable, Person)

Letter

কোন একটি ভাষা লিখতে যে সকল প্রতীক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সে সকল সাংকেতিক চিহ্ন গুলোকে ঐ ভাষার বর্ন বা Letter বলে।
ইংরেজিতে মোট ২৬ টি Letter বিদ্যমান :
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
এদের মধ্যে vowels (স্বরবর্ণ) ৫ টি : a, e, i, o, u
এবং consonants (ব্যন্জন বর্ণ) ২১ টি : b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z

Word

এক বা একাধিক Letter একত্রে বসালে তা যদি কোন অর্থ প্রকাশ করে, তাহলে তাকে Word বলে।
Word দুই প্রকার :
  1. Simple word (rice, moon, light, boy, girl, face, book)
  2. Compound word (classroom, airport, sunshine, sunglasses, wheelchair)
Compound word বিভিন্ন প্রকারে গঠিত হতে পারে। যেমন :
  • Noun + noun (class + room)
  • Noun + adjective (sun + shine)
  • Adjective + noun (black + board) etc.

Syllable

Word এর এক একটি beat কে এক একটি Syllable বলে। প্রত্যেক Syllable এ একটি করে vowel sound থাকে। Syllable চার প্রকার হয় :
  1. Mono- syllable (bat, cat, top, book)
  2. Di- syllable (fa-ther, foot-ball, cri-cket)
  3. Tri- syllable (ca-me-ra, sce-ne-ry, prin-ci-pal)
  4. Poly- syllable (ma-the-ma-ti-cal , in-de-pen-dent)

Person

Person হচ্ছে sentence এর অন্তর্গত subject এর শ্রেণী বিভাগ।
ইহা তিন প্রকার :
  1. First person (I, we)
  2. Second person (you)
  3. Third person (he, she, it, they, Arif, Kamal, Rakhi etc.)

Sentence (বাক্য)

কোন শব্দ বা শব্দ সমষ্টি একত্রে বসে পুর্ণাঙ অর্থ প্রকাশ করলে, তাকে Sentence বা বাক্য বলে।
যেমন :
  • I read newspaper.
  • He does not eat rice.

Elements of Sentence

Sentence এর দুটি অংশ রয়েছে :
  1. Subject (উদ্দেশ্য): Sentence এ যার সম্বন্ধে কিছু বলা হয় বা যার দ্বারা কাজটি সম্পন্ন হয়ে থাকে।
  2. Predicate (বিধেয়): Subject সম্বন্ধে যা কিছু বলা হয়।
SubjectPredicate
Iread newspaper.
Heeats rice.

Sentence এর তিনটি প্রধান উপাদান হচ্ছে : Subject (কর্তা),  Verb  (ক্রিয়া) এবং Object (কর্ম)।

SubjectVerbObject
Ireadnewspaper
Heeatsrice


Sentence এর প্রকারভেদ :

(A) অর্থগত দিক থেকে Sentence কে ৫ ভাগে ভাগ করা যায় :

  1. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য) : যে Sentence এর মাধ্যমে কোন বিবৃতি প্রকাশ পায়, তাকে Assertive Sentence  বলে।
Example: Rakib is a good boy. He plays football.

 Assertive Sentence  কে আবার ২ ভাগে ভাগ করা যায় :

  • Affirmative Sentence (হ্যা বোধক বাক্য) : যে Sentence এর মাধ্যমে হ্যা বোধক প্রকাশ পায়।
Example: Rakib plays football. He is a good boy.
  • Negative Sentence (না বোধক বাক্য) : যে Sentence এর মাধ্যমে না বোধক বাক্য প্রকাশ পায়।
Example: Arif does not play cricket. Rabbi is not a good student.

  1. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য): যে Sentence এর মাধ্যমে কোন প্রশ্ন করা বোঝায়, তাকে Interrogative Sentence  বলে। Interrogative Sentence এর শেষে সবসময় “?” বসে।
Example: How are you? What do you do?

  1. Imperative Sentence (আদেশমূলক বাক্য) : যে Sentence এর মাধ্যমে কোন প্রস্তাব, আদেশ, নিষেধ, অনুমতি বা অনুরোধ প্রকাশ পায় তাকে Imperative Sentence বলে।
Example: Open the door. Let’s play football.

  1. Optative Sentence (কামনাবোধক বাক্য) : যে Sentence এর মাধ্যমে ইচ্ছা, কামনা, বাসনা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।
Example: Long live our president. May you live long.

  1. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য) : যে Sentence এর মাধ্যমে বিস্ময় বা আকস্মিক ভাব প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে। Exclamatory Sentence এর শেষে সবসময় “!” বসে।
Example: What a chance! Oh my God!


(B) গঠন প্রণালীর দিক থেকে Sentence কে ৩ ভাগে ভাগ করা যায় :


  1. Simple Sentence (সরল বাক্য): যে Sentence এ একটি মাত্র subject এবং একটি মাত্র verb থাকে।
Example: I am going home. I do not eat burger.

  1. Compound Sentence (যৌগিক বাক্য):  যে Sentence এ একের অধিক স্বাধীন বাক্য (independent clause) but, or, so, yet, therefore ইত্যাদি Conjunction দ্বারা যুক্ত হয়।
Example: Give me the money or I will kill you. He is poor but happy.

  1. Complex Sentence (জটিল বাক্য):  যে Sentence এ একটি প্রধান স্বাধীন বাক্য (independent clause) এবং এর উপর নির্ভরশীল এক বা একাধিক উপাদান বাক্য (dependent clauses) থাকে।
Example: I waited until Jakir came. Arif is too tired that he cannot ran fast.



Parts of Speech

Sentence এর মধ্যকার প্রত্যেকটি অর্থবোধক word কে Parts of Speech বলে।

প্রকারভেদ 

ইংরেজিতে Parts of Speech ৮ প্রকার :
PoS

1. Noun (বিশেষ্য): ইংরেজি Sentence এ যে word দ্বারা কোন কিছুর (ব্যক্তি, বস্তু, দোষ, গুন ইত্যাদির) নাম বুঝায় তাকে Noun বলে।
Example:  Bijoy, Kajol, Pen, America, Dhaka, Tiger, Boy, Book, Honesty, Childhood, Hesitation, Kindness ইত্যাদি।
Abstract-Noun-Classification
2. Pronoun (সর্বনাম): Sentence এ Noun এর পরিবর্তে যে word টি বসে তাকে Pronoun বলে।
Example:  I, we, you, he, she, they, it, me, mine, us, him, her, them, their ইত্যাদি।
 Zimman-PrescriptivePronouns
3. Adjective (বিশেষণ): যে word দ্বারা Noun বা Pronoun এর কোন দোষ, গুন, অবস্থা, পরিমান, সংখ্যা ইত্যাদি বুঝায় তাহলে তাকে Pronoun বলে।
Example:  Good, bad, big, small, beautiful, uglu, fine, many, much, lazy, two, hard, soft , rich ইত্যাদি।
 adjective
4. Verb (ক্রিয়া): Sentence এ যে word দ্বারা কোন কাজ বুঝায় তাকে Verbবলে।
Example:  Run, come, see, eat, go, laugh, have, has, be, dance, tell ইত্যাদি।
summary of verbs1
5. Adverb (ক্রিয়া বিশেষ্ণ): যে word Verb, Adjective বা অন্য কোন Adverb কে modify করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে তাকে Adverb বলে।
Example: Strongly, swiftly, quickly, forcibly, well, very, now, early, lately, soon ইত্যাদি।
 Adverbs_01
6. Preposition (সম্বন্ধ সূচক অব্যয়): যে word সাধারনত Noun বা Pronoun এর পূর্বে বসে বাক্যের অন্য কোন word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে।
Example: From, with, by, to, in, on, into, beside, under, in front of, over ইত্যাদি।
 preposition-chart
7. Conjunction (সংযোজক অব্যয়): যে word অন্য দুটি word বা phrase বা clause বা Sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে।
Example: But, and, or, until, unless, while, till, lest, however, because ইত্যাদি।
 what-is-a-conjunction-coordinatingwhat-is-a-conjunction-subordinatingwhat-is-a-conjunction-correlative
8. Interjection (আবেগ সূচক অব্যয়): যে word দ্বারা মনের আবেগ প্রকাশ করা হয় তাকে Interjection বলে।
Example:  Hurrah! Bravo! Oh! Alas! Fie! ইত্যাদি।

Pos2




Articles

ইংরেজিতে a, an এবং the কে article বলা হয়।
Article দুই প্রকার :
  • Indefinite Article (অনির্দিষ্ট) : A, An
  • Definite Article (নির্দিষ্ট) : The

A – এর ব্যবহার :

১. অনির্দিষ্টতা বুঝাতে Consonant দিয়ে শুরু হয় এমন singular noun এর পূর্বে A বসে।
যেমন :
  • It is a book.
  • He is a man.
২. Vowel দিয়ে শুরু হলেও উচ্চারণ U (ইউ) এর মত হয় এমন singular noun এর পূর্বে A বসে।
যেমন :
  • Bob is a European.
  • A university.
৩. ‘O’ এর উচ্চারণ যখন W (ওয়া) এর মত হয় তার পূর্বে A বসে।
যেমন :
  • I saw a one hundred taka note.
  • A one eyed person.

An – এর ব্যবহার :

১. অনির্দিষ্টতা বুঝাতে Vowel দিয়ে শুরু হয় এমন singular noun এর পূর্বে An বসে।
যেমন :
  • He ate an apple.
  • This is an unusual problem.
২. কোন পদবী এর সংক্ষিপ্ত রুপ এর ক্ষেত্রে, Consonant দিয়ে শুরু হলেও তার উচ্চারণ Vowel এর মত হলে তার পূর্বে An বসে।
যেমন :
  • He is an M.P. / an M.B.B.S / an M.A.
  • কিন্তু A Master of Science.
৩. ‘H’ দিয়ে শুরু হওয়া noun এ ‘H’ এর উচ্চারণ অ এর মত হয় তখন সে সব singular noun এর পূর্বে An বসে।
যেমন :
  • He is an honest person.
  • An hour.

The – এর ব্যবহার :

১. নিদিষ্ট কোন ব্যক্তি বা বস্ত বুঝাতে তার পূর্বে The বসে।
যেমন :
  • The Quran is a holy book.
  • The girl sitting there is very beautiful.
২. সমগ্র শ্রেণী বা জাতিকে বুঝাতে Singular common noun এর পূর্বে The বসে।
যেমন :
  • The British are brave.
  • The Americans are hard working.
৩. নদী,পর্বতমালা,সাগর,উপসাগর,মরুভূমি, দ্বীপপুজ্জ, ইত্যাদির নামের পূর্বে The বসে।
যেমন :
  • The Himalayas
  • The Atlantic ocean
  • The Padma
  • The Bay of Bengal
  • The Sahara

Note : Uncountable Noun, Abstract noun, Proper noun এবং Material noun এর পূর্বে সাধারণত article ব্যবহৃত হয় না । যেমন :
  • I am fond of coffee.
  • Honesty is the best policy.
  • Nepal is a small country.
  • Iron is a useful metal.



Verbals (infinitive, gerund & participle)

Verbals হচ্ছে এমন words যা verb হতে গঠিত হয় কিন্তু অন্য কোন part of speech হিসেবে কাজ করে।
Verbals বা Non-finite verbs তিন ধরনের হয়ে থাকে:
  1. Infinitive (to play, to go)
  2. Gerund (fishing, writing)
  3. Participle (finished, drawing)

1. Infinitive 

Verb এর base (present) form এর পূর্বে to বসিয়ে Infinitive গঠন করা হয়। এটি Sentence এ noun, adjective বা adverb হিসেবে কাজ করে।
Examples:
  • Raihan likes to drink juice.
  • Arif hates to play hockey.
  • Rakib fails to pass the exam.

Infinitive আবার তিন প্রকারের হতে পারে:

 To- Infinitive:

যখন Verb এর base (present) form এর পূর্বে to বসে।
Examples:
  • Raihan likes to drink juice.
  • Arif hates to play hockey.
  • Rakib fails to pass the exam.

Bare Infinitive:

যখন to উহ্য থাকে।
Examples:
  • Please help me (to) move the fridge.
  • I heard Shanta cry.
  • Let him go.

Split Infinitive:

যখন to এবং Verb এর মাঝে কোন adverb বসে।
Examples:
  • Amir wants to really help me.
  • He told me to quickly wash the plate.

Gerund

Verb এর base (present) form এর সাথে ing বসিয়ে gerund গঠন করা হয়। এটি Sentence এ noun হিসেবে কাজ করে।
Examples:
  • Stop playing.
  • I enjoy watching movie.
  • Mita finished writing.

Participle

Verb এর base (present) form এর সাথে ing বা ed বসিয়ে perticiple গঠন করা হয়। এটি Sentence এ adjective হিসেবে কাজ করে।

perticiple আবার তিন প্রকারের হতে পারে:

Present participle:

যখন Verb এর base (present) form এর সাথে ing বা ed বসে।
Examples:
  • I tried to get into a running bus.
  • He came to me running.
  • Barking dog seldom bites.

Past participle:

যখন Verb এর Past participle বসে।
Examples:
  • Rice is cooked.
  • This poem is written by me.

Perfect participle:

যখন Verb এর Past participle এর পূর্বে having বসে।
Examples:
  • Having gone to Dhaka, I found a job.
  • Having finished the assignment, I went to the bed.



Auxiliary Verbs

যে সমস্ত Auxiliary বা helping verb, principle verb এর সাথে অথবা principle verb হিসেবে বসে tense (কাল), passive voice (নিষ্ক্রিয়বাচ্য), negative (না-বোধক) এবং interrogative (প্রশ্নবোধক) বাক্য গঠন করে, সে verb গুলোকে Auxiliary verb বা সংক্ষেপে Auxiliaries বলা হয়।

Auxiliary verb তিন প্রকার :

1. Be verb (am, is, are, was, were, be, being, been)

2. Do verb (do, does, did)

3. Have verb (have, has, had)


aux verb

Be verb – এর ব্যবহার :

Be verb as the principle verb

am a Doctor
He is a Teacher
They are my classmates
She was a student

Be verb in the tense

am eating apple.
They are playing
He was sleeping.
They were playing

Be verb in the passive voice

Apple is eaten by me.
Shirts are being made by them.

Be verb in the negative sentence

am not a good student.
He is not a bad teacher.

Be verb in the interrogative sentence

Am I a good Student?
Are you not a bad doctor?

Do verb – এর ব্যবহার :

Do verb as the principle verb

do the work.
Rakib does the sum.
Karim did the homework.

Do verb in the negative sentence

do not do the work.
Rakib does not do the sum.
Karim did not the homework.

Do verb in the interrogative sentence

Do I do the work?
Does Rakib do the sum.
Did Karim do the homework.

Have verb – এর ব্যবহার :

Have verb as the principle verb

have a book.
He has a pen.
Rakib had many books.

Have verb in the tense

have eaten rice.
He has worked hard.
Karim had reached the station before sunset.
will have eaten rice by 8 p.m.




Auxiliary Modals

Modals

যে সমস্ত Auxiliary বা helping verb, principle verb এর পূর্বে বসে কোন সামর্থ, সম্ভাবনা, অনুমতি, প্রস্তাব, ঔচিত্য ইত্যাদি বুঝায় সে verb গুলোকে Auxiliary Modals  বা সংক্ষেপে Modals বলা হয়।

এই Modal গুলো হলো : May, Might, Can, Could, Shall, Will, Would, Should, Must ইত্যাদি।

May – এর ব্যবহার :

Possibility (সম্ভাবনা)

It may rain tomorrow (কাল বৃষ্টি হতে পারে)
He may be at office now (সে এখন অফিসে থাকতে পারে)

Permission (অনুমতি). in the present

May I come in? (আমি কি ভেতরে আসতে পারি ?)
You may speak now (তুমি এখন বলতে পার)

Offer (প্রস্তাব)

May I help you? (আমি কি আপনাকে সাহায্য করতে পারি ?)

Might – এর ব্যবহার :

Possibility (সম্ভাবনা) (less possible than may)

It might rain tomorrow (কাল বৃষ্টি হতেও পারে)
He might go to Sylhet (সে সিলেট যেতেও পারে)

Hesitant offer (প্রস্তাব)

Might I help you? (আমি কি আপনাকে সাহায্য করব ?)

Can – এর ব্যবহার :

Ability (সামর্থ). in the present

Rob can speak English fluently (রব অনর্গল ইংরেজী বলতে পারে)
I can run fast (আমি দ্রুত দৌড়াতে পারি)

Permission (অনুমতি). in the present

Can I go to the toilet? (আমি কি শৌচাগারে যেতে পারি ?)

Request (অনুরোধ)

Can you give me a book? (আপনি কি আমাকে একটা বই দিতে পারেন ?)

Possibility (সম্ভাবনা)

It can get very cold in London (লন্ডনে খুব ঠান্ডা পরতে পারে)

Could – এর ব্যবহার :

Ability (সামর্থ). in the past

I could run fast (when I was young) (আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম)
I could sing song (আমি গান গাইতে পারতাম)

Possibility  (সম্ভাবনা)

It could get very hot in Dhaka (ঢাকায় খুব গরম পরতেও পারে)

Possibility (সম্ভাবনা), in the future

I could go to London (next week) (আমি আগামী সপ্তাহে লন্ডন যেতেও পারি)

Polite request (ভদ্রোচিত অনুরোধ)

Could you give me a pen? (আপনি কি আমাকে একটা কলম দিতে পারবেন ?)
Could you wait for me? (আপনি কি আমার জন্য অপেক্ষা করতে পারবেন ?)

Shall – এর ব্যবহার :

 প্রশ্নবোধক বাক্যে 1st person এর ক্ষেত্রে  Will এর পরিবর্তে  Shall বসে। যেমন :
Shall we dance? (আমরা কি ড্যান্স করব ?)
Shall I carry your bag? (আমি কি তোমার ব্যাগ বহন করব ?)

Will – এর ব্যবহার :

Request (অনুরোধ) (less polite than would)

Will you close the window? (আপনি কি জানালা টা বন্ধ করবেন ?)
Will you give me a paper? (আপনি কি আমাকে একটা কাগজ দিবেন?)

Would – এর ব্যবহার :

Polite request (ভদ্রোচিত অনুরোধ)  (more polite than will)

Would you please close the window? (আপনি কি দয়া করে জানালা টা বন্ধ করতে পারবেন ?)
Wouid you switch off the TV? (আপনি কি টিভিটা বন্ধ করতে পারবেন ?)

Habits (অভ্যাস), in the past

Sometimes he would give me kiss (সে মাঝে মাঝে আমাকে চুমু খেত)

Unreal situation (অবাস্তব অবস্তা)

If I were you, I would go to office regularly (আমি যদি তুমি হতাম, তাহলে অামি নিয়মিত অফিসে যেতাম)

Should / Ought to – এর ব্যবহার :

Advice (উপদেশ)  / necessity (ঔচিত্য)

You should study more (তোমার আরও পড়ালেখা করা উচিত)
You ought to study more (তোমার আরও পড়ালেখা করা উচিত)

Obligation (বাধ্যবাধকতা)

You should switch off the TV when you leave the room (রুম থেকে বের হওয়ার সময় তোমার টিভিটা বন্ধ করা উচিত)
You ought to switch off the TV when you leave the room (রুম থেকে বের হওয়ার সময় তোমার টিভিটা বন্ধ করা উচিত)

Request (অনুরোধ)

Should you go with me? (আপনার কি আমার সাথে যাওয়া উচিত ?)

Must – এর ব্যবহার :

Force, necessity (বাধ্যবাধকতা)

I must go home. (আমাকে বাসায় যেতেই হবে)
I must study a lot (আমাকে প্রচুর পড়ালেখা করতেই হবে)

Possibility (সম্ভাবনা)

You must be sick (আপনি নিশ্চিত অসুস্থ)
You must be tired (আপনি নিশ্চিত ক্লান্ত)


Tense (ক্রিয়ার কাল)

Tense (কাল) 

কোনো ক্রিয়ার সম্পাদনের সময়কে tense বা কাল বলে।

Tense প্রধানত তিন প্রকার।যথা:
  1. Past tense (অতীত কাল)
  2. Present tense (বর্তমান কাল)
  3. Future tense (ভবিষ্যৎ কাল)

প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়।যথা:
  1. Simple (Indefinite)
  2. Continuous (progressive)
  3. Perfect
  4. Perfect Continuous (Perfect progressive)

 1. Simple (Indefinite) :

  • Past simple tense : I played football (yesterday)
  • Present simple tense : I play football (every day)
  • Future simple tense : I will play football (tomorrow)

2. Continuous (progressive) :

  • Past Continuous tense : I was playing football (yesterday)
  • Present Continuous tense : I am playing football (now)
  • Future Continuous tense : I will be playing football (tomorrow)

3. Perfect :

  • Past Perfect tense : I had played football
  • Present Perfect tense : I have played football
  • Future Perfect tense : I will have played football

4. Perfect Continuous (Perfect progressive) :

  • Past Perfect Continuous tense : I had been playing football
  • Present Perfect Continuous tense : I have been playing football
  • Future Perfect Continuous tense : I will have been playingfootball

PRESENT TENSE

Present simple tense

বর্তমান কালে কোনো ক্রিয়া সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে তাকে present indefinite tense হয়। নিকট ভবিষ্যৎ, চিরন্তন সত্য, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও present indefinite tense বলে।
Structure : S + V1 + Obj.
Example
  • I eat rice.
  • He eats rice.

Present Continuous tense

বর্তমান কালে কোনো ক্রিয়া হচ্ছে বা চলছে এরূপ বোঝালে তাকে present continuous tense বলে।
Structure: S + is/ am/ are + Ving Obj.
Example
  • I am eating rice.
  • We are eating rice.
  • He is eating rice.

Present Perfect tense

বর্তমান কালে কোনো ক্রিয়া এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলএখনো বর্তমান আছে, এরূপ বোঝালে তাকে present perfect tense বলে।
Structure: S + have/ has + V3 Obj.
Example
  • I have eaten rice.
  • He has eaten rice.

Present Perfect Continuous tense

বর্তমান কালে কোনো ক্রিয়া পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ বোঝালে তাকে present perfect continuous tense বলে।
Structure: S + have/ has + been + Ving Obj.
Example
  • I have been eating rice.


PAST TENSE

Past simple tense

অতীত কালে কোনো ক্রিয়া সাধারণভাবে হয়েছিল এরূপ বোঝালে তাকে past indefinite tense বলে।
Structure: S + V2 Obj.
Example
  • I ate rice.
  • He ate rice.

Past Continuous tense

অতীত কালে কোনো ক্রিয়া হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে তাকে past continuous tense বলে।
Structure: S + was/ were + Ving Obj.
Example
  • I was eating rice.
  • We were eating rice.
  • He was eating rice.

Past Perfect tense

অতীত কালে সংঘটিত দুটি ক্রিয়া মধ্যে পূর্বে সংঘটিত ক্রিয়াটির verb-এর past perfect tense হয় এবং পরে সংঘটিত ক্রিয়াটির verb-এর past indefinite tense হয়।
Structure: S + had + V3 Obj.
Example
  • I had eaten rice (before the bell rang).
  • He had eaten rice (before the bell rang).

Past Perfect Continuous tense

অতীত কালে সংঘটিত দুটি ক্রিয়ার মধ্যে পূর্বে সংঘটিত ক্রিয়াটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে তাকে past perfect continuous tense বলে।
Structure: S+ had + been + Ving Obj.
Example
  • I had been eating rice (for ten minutes).


FUTURE TENSE

Future simple tense

ভবিষ্যৎ কালে কোন ক্রিয়া সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে তাকে future indefinite tense বলে।
Structure: S + will/ shall + V1 Obj.
Example
  • I shall eat rice.
  • He will eat rice.

Future Continuous tense

ভবিষ্যৎ কালে কোনো ক্রিয়া কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে future continuous tense বলে।
Structure: S + will/ shall + be+Ving Obj.
Example
  • I will be eating rice.
  • He will be eating rice.

Future Perfect tense

ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি ক্রিয়ার মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত ক্রিয়াটির verb-এর future perfect Tense হয় এবং পরে সংঘটিত ক্রিয়াটির verb-এর Present/future indefinite tense হয়।
Structure: S + will/ shall + have + V3 Obj.
Example
  • I will have eaten rice (before you come).
  • He will have eaten rice (before you come).

Future Perfect Continuous tense

ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি ক্রিয়ার মধ্যে একটি ক্রিয়া অপর ক্রিয়াটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী ক্রিয়াটি future perfect continuous tense হয় এবং পরবর্তী ক্রিয়াটি Present/future indefinite tense হয়।
Structure: S + will/ shall + have been + Ving Obj.
Example
  • I will have been eating rice (for ten minutes).

TENSE TIMELINE

Tense





Voice (বাচ্য)

Verb প্রকাশের রূপকে Voice বা বাচ্য বলে। Voice দুই প্রকার। যথা:
  1. Active voice (সক্রিয় বাচ্য) : Verb-এর যে form দ্বারা কোন বাক্যে subject নিজে কাজ সম্পাদন করে এরূপ বোঝায় তাকে  Active voice বলা হয়। যেমন: I eat rice.
  1. Passive voice (নিষ্ক্রিয় বাচ্য) : Verb-এর যে form দ্বারা কোন বাক্যে subject নিজে কাজ না করে, অন্যের দ্বারা কাজটি সম্পাদন করে এরূপ বোঝায় তাকে passive voice বলা হয়। যেমন: Rice is eaten by me.

Active voice কে Passive voice করার নিয়ম :

  1. Active voice এর object টি Passive voice এ subject করা হয়।
  2. Subject এর পর সব সময় be verb (Tense এবং Person অনুযায়ী) বসে।
  3. মূল Verb-এর সব সময় Past participle হয়।
  4. Preposition (by) বসে।
  5. Active voice এর Subject থাকলে তাকে Passive voice এ object করা হয়।
slide-1-72822222222

Active voice এর কিছু pronoun, passive voice এর object এ নিম্নরুপে পরিবর্তিত হয় :

Subject
Object
I
We
You
He
She
They
Me
Us
You
Him
Her
them


Passive Voice for All Tenses/Modals

Tense/ModalsActive voicePassive Voice
Present Simple
S+V1
S+is/am/are+V3
Rob writes a letter.A letter is written by Rob.
Present Continuous
S+am/is/are+Ving
S+am/is/are+being+V3
Rob is writing a letter. A letter is being written by Rob.
Present Perfect
S+have/has+V3
S+have/has+been+V3
Rob has written a letter.A letter has been written by Rob.
Past Simple
S+V2
S+was/were+V3
Rob wrote a letter.A letter was written by Rob.
Past Continuous
S+was/were+Ving
S+was/were+being+V3
Rob was writing a letter.A letter was being written by Rob.
Past Perfect
S+had+V3
S+had+been+V3
Rob had written a letter.A letter had been written by Rob.
Future Simple
S+will/shall+V1
S+will/shall+be+V3
Rob will write a letter.A letter will be written by Rob.
(to be going to+V1)
( to be going to+be+V3 )
Rob is going to write a letter.A letter is going to be written by Rob.
Future Perfect
S+will/shall+have+V3
S+will have+been+V3
Rob will have written a letter.A letter will have been written by Rob.
Modals
S+modal+V1
S+modal+be+V3
Rob can write a letter.A letter can be written by Rob.
Rob might write a letter.A letter might be written by Rob.
Rob should write a letter.A letter should be written by Rob.
Modals (have)
S+modal+have+V3
S+modal+have+been+V3
Rob may have written a letter.A letter may have been written by Rob.
Rob might have written a letter.A letter might have been written by Rob.
Rob should have written  a letter.A letter should have been written by Rob.
Imperative sentencesPunish Rob.Let Rob be punished.
Open the window.Let the window be opened.
Speak the truth.Let the truth be spoken.

Note: নিচের tense গুলোর passive voice হয়না।
  •  Past perfect continuous
  •  Present perfect continuous
  •  Future continuous
  •  Future perfect continuous
  • Sentences that have Intransitive verbs



Narration (Direct and Indirect Speech)

Narration (উক্তি)

বক্তার উক্তিকে এক কথায় Narration বলে।
একজন বক্তার উক্তিকে দুই ভাবে ব্যক্ত করা যায় :
1. Direct speech :বক্তার বক্তব্যকে হুবহু তার নিজের ভাষায় ব্যক্ত করা।
যেমন : Robi said to Arif, “I will go to Dhaka.”
2.Indirect speech :বক্তার বক্তব্যকে অবিকল তার নিজের ভাষায় ব্যক্ত না করে, পরোক্ষ ভাবে অন্যের ভাষায় ব্যক্ত করা।
যেমন : Robi said to Arif that he would go to Dhaka.

Reporting and Reported Speech / Verb :

Direct speech -এ
  • inverted comma এর ভেতরের অংশকে Reported speech
  • inverted comma এর ভেতরের verb কে Reported  verb
  • inverted comma এর বাহিরের অংশকে Reporting speech এবং
  • inverted comma এর বাহিরের verb কে Reporting verb বলা হয়।
যেমন : Robisaid to Arif, “I play football.”
এখানে,
  • Reported speech হচ্ছে I play football, যেখানে Reported verb –play
  • Reporting speech হচ্ছে Robi said to Arifযেখানে Reporting verb –said
  • Reporting verb এর subject হচ্ছে Robi
  • Reporting verb এর object হচ্ছে Arif

Direct speech কে indirect speech এ পরিবর্তন করার নিয়ম :

Direct speech কে indirect speech এ পরিবর্তন করার নিয়ম ৪ টি সাধারন নিয়ম নিম্নরুপ:
১. Indirect speech এ পরিবর্তন করার সময় Reported speech এর inverted comma উঠে গিয়ে তার পূর্বে that বসে।
২. Reported speech এর pronoun সব সময় Reporting verb এর subject/object এর number ও person অনুসারে পরিবর্তিত হয়।
৩. Reporting speech এর tense  অনুসারে reported speech এর tense পরিবর্তিত হয়।
৪. Reported speech এর adverb (যদি থাকে) পরিবর্তিত হয়।

 যেমন :

  • Direct speech : Robi said to Arif, “I will go to Dhaka today.”
  • Indirect speech : Robi said to Arif that(1) he(2) would go(3) to Dhaka that day(4).

Some Changes of Words in Indirect Speech

DirectIndirectDirectIndirect
MayMightNext night/week/yearThe following night/week/year
CanCouldHereThere
Shall / WillShould / WouldThusSo / that way
MustHad to / Must (Factual Truth)TodayThat day / Yesterday
Last night/ week/yearThe previous night/ week/yearYesterdayThe previous day
AgoBeforeTomorrowThe next day
A year agoA year before/ the previous yearThe day before yesterdayTwo days before
TonightThat nightThe day after tomorrowIn two days of time
ThisThatNowThen
TheseThoseComeGo

Indirect speech এ Reported speech এর Person পরিবর্তনের নিয়ম:

১. Reported speech এর First Person (I, we) সব সময় Reporting verb এর subject এর number ও person অনুসারে পরিবর্তিত হয়।
যেমন :
  • Direct speech : Robi said to Arif, “I will go to Dhaka.”
  • Indirect speech : Robi said to Arif that he would go to Dhaka.
 এখানে, Direct speech এ Reported speech এর First Person – ‘I’ এবং Reporting verb এর subject ‘Robi’ (Third Person) ।তাই Indirect speech এ ‘I’ পরিবর্তিত হয়ে বসেছে he (Third Person)

২. Reported speech এর Second Person (you) সব সময় Reporting verb এর object এর number ও person অনুসারে পরিবর্তিত হয়।
যেমন :
  • Direct speech : Robi said to Arif, “You will go to Dhaka.”
  • Indirect speech : Robi said to Arif that he(Arif) would go to Dhaka.
এখানে, Direct speech এ Reported speech এর First Person – ‘You’ এবং Reporting verb এর object ‘Arif(Third Person) ।তাই Indirect speech এ ‘You’’ পরিবর্তিত হয়ে বসেছে he (Third Person)
৩. Reported speech এর Third Person (Arif, He, She, It, His) এর পরিবর্তন হয় না।
যেমন :
  • Direct speech : Robi said to Arif, “He will go to Dhaka today.”
  • Indirect speech : Robi said to Arif that he would go to Dhaka that day.

 Rules for Changing Tenses in Indirect Speech

Direct Speech এর Reporting verb টি যদি Present বা Future Tense হয়, তাহলে Indirect করার সময় Reporting speech এর tense এর কোন পরিবর্তন হয় না।
যেমন :
  • Direct speech : Rakib says, “I can play football.”
  • Indirect speech : Rakib says that he can play football.
  • Direct speech : Rakib will say, “I went to school.”
  • Indirect speech : Rakib will say that he went to school.

কিন্তু Reporting verb টি যদি Past Tense (said) হয়, তাহলে Indirect করার সময় Reporting speech এর tense   নিম্নানুসারে পরিবর্তিত হয় :
Direct SpeechIndirect Speech
Present Indefinite TenseHe said, “I eat rice”Past Indefinite  Tense  (-এ পরিবর্তিত হয়)He said that he aterice.
Present Continuous TenseHe said, “I am going to Dhaka”Past Continuous Tense (-এ পরিবর্তিত হয়)He said that hewas going to Dhaka.
Present Perfect TenseHe said, “Ihave started a new business”Past Perfect Tense (-এ পরিবর্তিত হয়)He said that hehad started a new business.
Present Perfect Continuous TenseHe said, “I have been drinking tea”Past Perfect Continuous (-এ পরিবর্তিত হয়)He said that hehad been drinking tea.
Past Indefinite TenseHe said, “Iwrote a letter”Past Perfect Tense (-এ পরিবর্তিত হয়)He said that he had written a letter.
Past Continuous TenseHe said, “Iwas laughingPast Perfect Continuous (-এ পরিবর্তিত হয়)He said that hehad been laughing.
Past Perfect TenseI said, “shehad eaten a burger”Past Perfect Tense (-এ পরিবর্তিত হয়)I said that she had eaten a burger.
Future simple, (will)He said, “I willbuy a car”Future simple, (would) (-এ পরিবর্তিত হয়)He said that hewould buy a car.
Future Continuous, (will be)He said, “I will be studying  hard”Future Continuous, (would be) (-এ পরিবর্তিত হয়)He said that he would be studying hard.
Future Perfect, (will have)He said, “I will have gone to Sylhet”Future Perfect, (would have)(-এ পরিবর্তিত হয়)He said that hewould have gone to Sylhet.


Note: Reported Speech এ  ‘Past Perfect Tense’ এবং ‘Past Perfect Continuous Tense’ এর person ছাড়া কোন পরিবর্তন হয় না।
TO BE CONTINUED



Question Tag (প্রশ্নবোধক বাক্যাংশ)

কোন বিবৃতির শেষে হ্যা সূচক বা না সূচক প্রশ্নবোধক ছোট বাক্যাংশ জুড়ে দেয়াকেই Question Tag বলে।
যেমন :
Robi is an intelligent boy, isn’t he? 
(রবি একজন বুদ্ধিমান ছেলে, তাই নয় কি ?)

Question Tag – এর নিয়মাবলী :

১. মূল বিবৃতি বা বাক্যটি হ্যা সূচক (affirmative) হলে Question Tag টি হবে না সূচক (negative) আর মূল বিবৃতি বা বাক্যটি না সূচক (negative) হলে Question Tag টি হবে হ্যা সূচক (affirmative) ।
যেমন :
Affirmative statements, negative tag
  • I am from Dhaka, aren’t I?
  • Kajol is at the office, isn’t she?
  • Your father was a doctor, wasn’t he?

Negative statements, affirmative tag
  • I am not a fool, am I?
  • You are not a teacher, are you?
  • Rakhi isn’t at the school, is she?

২. মূল অংশে কোন Auxiliary verb থাকলে Question Tag এ সেটিই ব্যবহৃত হবে। আর যদি না থাকে তাহলে number ও person অনুযায়ী do, does বা did বসবে।
যেমন :
  • am from Dhaka, aren’t I?
  • Kajol is at the office, isn’t she?
  • Your father was a doctor, wasn’t he?
  • am not a fool, am I?
  • You are not a teacher, are you?
  • Rakhi isn’t at the school, is she?
  • You like playing football, don’t you?
  • Rakiba listens to music, doesn’t she?
  • Rob went to the opera, didn’t he?

৩. Imperative বাক্যের ক্ষেত্রে Question Tag হবে – will you?/would you?/can you?/Could you?
যেমন :
  • Switch of the light, will you?/would you?/can you?/Could you?
  • Close the door, will you?/would you?/can you?/Could you?

8. Let’s দিয়ে শুরু Imperative বাক্যের ক্ষেত্রে Question Tag  হবে – shall we?
যেমন :
  • Let’s dance, shall we?
  • Let’s go home, shall we?

৫. Something, anything, nothing, everything দিয়ে শুরু বাক্যের ক্ষেত্রে Question Tag এ pronoun হিসেবে “it” বসবে।
যেমন :
  • Everything is possible, isn’t it?
  • Something must be done, mustn’t it?

৬. Somebody, anybody, anyone, nobody, everybody, everyone দিয়ে শুরু বাক্যের ক্ষেত্রে Question Tag এ pronoun হিসেবে “they” বসবে।
যেমন :
  • Everybody will come, won’t they?

৭. All of us, most of us, some of us, none দিয়ে শুরু বাক্যের ক্ষেত্রে Question Tag এ pronoun হিসেবে “we” বসবে।
যেমন :
  • Most of us attended the meeting, didn’t we?

0 comments:

Post a Comment